র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ই জুলাই ২০২৬ ইং তারিখ, দুপুর ১২:৫০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ রবিউল ইসলাম (৩৬), পিতা: শেখ লাল মিয়া সাং: রায়ের মহল, থানা: আড়ংঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে।
অভিযানকালে ধৃত আসামি রবিউলের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে ক) একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলার তথ্য রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.