সংবাদ ডেস্ক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ‘স¤মকামী’ দুই মেয়েকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম তাদের পরিবারের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, মেয়েগুলি দুই ধর্মের অনুসারী। এক কিশোরী সনাতন ধর্মের অনুসারী, যার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, এবং অপর কিশোরী মুসলিম, যার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। তারা দাবি করেন, বিয়েও করেছেন, তবে এর কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, "তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পরিবারের সদস্যদের সচেতন করা হয়েছে।"
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.