খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা/ ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।
সভায় গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও নিষ্পত্তিকৃত মামলার নথি সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা ও প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য ফৌজদারি ও দেওয়ানি মামলার তফসিল, উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি নিষ্পত্তি এবং প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়।
সভায় গ্রাম আদালত পরিচালনায় সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। সমন্বয় সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ গ্রাম আদালতের ডুমুরিয়া উপজেলা সমন্বয়কারী
মরিয়ম খাতুন ও মল্লিকা মন্ডল।
##
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.