আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় নিরাপত্তা মহড়া দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। বুধবার (২১ই জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু করা হয়। এর পর বারাকপুর বাজার এবং সেনহাটি পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়।
জানা গেছে, খুলনা-৪ এর দিঘলিয়া উপজেলা আসনের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাতসহ শতাধিক নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করে।
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.