আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমাতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এ উদ্দেশ্যে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আবেদন যাচাই ও অনুমোদনের পর দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে অফিসিয়াল প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
তবে ইসির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ইউআরএলটি এখনো চূড়ান্ত হয়নি। এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিশেষ করে মোবাইলে ওটিপি ফিরতি মেসেজ আসছে না। সুতরাং এই অবস্থায় সকলকে রেজিস্ট্রেশন এর চেষ্টা না করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.