প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ণ
হান্নান মাসউদ আহত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী জনসংযোগকালে অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, পেছন থেকে একটি অটোরিকশা এসে হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর উঠে যায়। প্রাথমিকভাবে অসুস্থ হলেও তিনি তখন প্রচারণা চালিয়ে যান। পরে জনসংযোগের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে বিশ্রামে আছেন। আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, গণসংযোগের সময় একটি অটোরিকশা দ্রুতগতিতে চালাচ্ছিলেন অল্প বয়সী এক চালক। সাধারণ জনগণের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে আসা অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরের সঙ্গে সামান্য লেগে যায়। এতে তিনি পায়ে আঘাত পান।
তিনি আরও বলেন, হান্নান মাসউদের এক্সরে করানো হয়েছে। এতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরবেন। আহত হান্নান মাসউদ নিজে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক ছিল অল্প বয়সী, এখানে কারও কোনো দোষ নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
সম্পাদক প্রকাশক : বি এম রাকিব হাসান, নির্বাহী সম্পাদক : আবির হাসান অনিক, ব্যবস্থ্যাপনা সম্পাদক : কাজী মিজানুর রহমান, বার্তা সম্পাদক, শেখ রাজিব, মফস্বল সম্পাদক : আমির হাসান অমিত। অফিসের ঠিকানা, ৫৪ লোয়ার যশোর রোড খুলনা সদর টেলিফোন 041722718 মোবাইল 01713024606, News Gmail : shadinbanglasongbad1@gmail.com
Copyright © 2026 স্বাধীন বাংলা সংবাদ. All rights reserved.