শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন

বি এম রাকিব হাসান, খুলনা: / ৭১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নবীনগর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আমেজ ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে জাবুসা ইয়াং বয়েজ দল বিজয়ী (চ্যাম্পিয়ন) এবং মিলন ট্রান্সপোর্ট রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

​অনুষ্ঠানে নবীনগর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী তিতুমীর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম বাবু, সহ-সভাপতি জুবায়েদ আহমেদ ও সাব্বির আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোসলেম আলী ফকির এবং সদস্য সচিব মোহাম্মদ নাসিম শেখ।

​উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুনিজন হিসেবে উপস্থিত ছিলেন:

​লায়ন এম এস শিবলী — চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ফোরাম

​মেজর আরিফ — আর্মি হেডকোয়ার্টার

​আব্দুল হামিদ — ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়

​অ্যাডভোকেট সেলিম জাবেদ — বাংলাদেশ সুপ্রিম কোর্ট

​অ্যাডভোকেট হুমায়ূন কবির — খুলনা জজ কোর্ট

​মনোয়ার হোসেন লাভলু — বিশিষ্ট ব্যবসায়ী

​এছাড়া খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ সোলায়মান মোল্লা ও মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।
নাজমুল হাসান, রুপসা থানা যুবদল নেতা ও সাধারণ সম্পাদক নবীনগর ফাউন্ডেশন। এছাড়া গ্রামের ফুটবলপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ কবির শেখ, সানোয়ার সুলতান মিলন, ডাক্তার ফরিদ খান এবং জাহাঙ্গীর শেখ।

​খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। চমৎকার পরিবেশ ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *