শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

৭২ ঘণ্টায় হা দি র খু নি কে গ্রে ফ তা র না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার: / ৮৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল খুনিকে আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে মূল হত্যাকারীকে আইনের আওতায় আনতেই হবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এই ৭২ ঘণ্টার আল্টিমেটামের ঘোষণা দেন। ওই পোস্টটি দ্রুতই বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকে একই দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

এদিকে, হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন। তীব্র শীত উপেক্ষা করে চলা এই কর্মসূচিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেন। তারা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তদন্তের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন।

তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল খুনি এখনো পলাতক রয়েছে। ইনকিলাব মঞ্চ এই হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি, প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা—যেমন এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ড—নিয়োগ করে তদন্ত পরিচালনার দাবিও তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর পুরান পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাদি হত্যাকে কেন্দ্র করে দেশ-বিদেশে ক্রমেই চাপ বাড়ছে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও প্রবাসী মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *