শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

খুলনা মহানগরীর রূপসা থানাধীন কাজদিয়া বাজার এলাকা ডাকাতি মামলার অন্যতম আসামি, ডাকাত সর্দার মোঃ বুলু মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-৬
র্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০/০১/২০২৬ ইং তারিখ র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর রুপসা থানাধীন কাজদিয়া বাজার অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত ডাকাত সর্দার ১। মোঃ বুলু মোল্লাকে (৪৫), পিতা: রাজ্জাক মোল্লা, সাং: সিলিমপুর, থানা: কালিয়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করে ।
উল্লেখ্য, ধৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানাসহ নড়াইল ও গোপালগঞ্জ জেলায় হত্যা চেষ্টা, চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৬টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খুলনা মহানগরীর কেএমপি সদর, নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।