বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দিঘলিয়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধিঃ / ১২৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

খুলনার দিঘলিয়া উপজেলায় পুকুরে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মারিয়া (১৭ মাস) সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম ২ নম্বর ওয়ার্ডের পোলের বাজার সংলগ্ন এলাকার মোঃ রফিকুল সরদারের কন্যা।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শিশুটি তার নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খেলতে খেলতেই শিশুটি উঠানের পাশের গভীর পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় শিশুটিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় শিশুটির পিতা-মাতা শোকে ভেঙে পড়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *