শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

পুলিশকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দলের নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ / ৮২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত লিয়নকে (২৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পৌর শহরের মধ্যবাজার মোড় থেকে তাঁকে আটক করে পুলিশের একটি দল। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত লিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌর শহরের পাগলপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চলছিল। এ সময় লিয়ন মোটরসাইকেলে যাচ্ছিলেন। তাঁকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়াকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরে ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে। জানতে চাইলে হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন, ‘আমরা মূল আসামিকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *