শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

মো: আরিফ, খুলনা জেলা প্রতিনিধি:
রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬ খুলনার দিঘলিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের নির্বাচনী কার্যক্রম বেগবান ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আজ এই সভার আয়োজন করা হয়।
দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার এবং বারাকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলীম বিশ্বাস। এছাড়াও দিঘলিয়া সদর ইউনিয়ন ও ১নং ওয়ার্ড যুবদলের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে, নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন ও জনমত তৈরির বিষয়ে তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।