শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত মোঃ আলতাফ হোসেন

দিঘলিয়া প্রতিনিধি: / ৭৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ এ টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন । একই সাথে আলহাজ্ব সারোয়ার খান কলেজও পরপর তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীম কাটিগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুস সোবাহান মোল্লা, মায়ের নাম জোহরা খাতুন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পিএইচডি ডিগ্রি করছেন।
মোঃ আলতাফ হোসেন ১৯৯৩ সালে ঐতিহ্যবাহী কলেজে প্রবাসী হিসেবে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে অত্র কলেজে সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
আলতাফ হোসেন একজন কবি ও কথা সাহিত্যিক। সাহিত্য অঙ্গনে তিনি আসিফ আলতাফ হিসেবে পরিচিত। ইতিমধ্যে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা ইংরেজি রুশ, অসামীয় ভাষাসহ বেশ কয়টি ভাষায় প্রকাশিত হয়েছে।
তিনি বাংলাদেশ বেতারের একজন সরকারি তালিকাভুক্ত গীতিকার নাট্যকার এবং নাট্য শিল্পী।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার মেয়ের নাম রওনক জাহান ইলেন। তার এ সাফল্যের জন্য তিনি কলেজ পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *