শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

রাবি ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৭ম খুলনার দিঘলিয়ার কৃতি সন্তান রাফিদ

দিঘলিয়া প্রতিনিধিঃ / ১৪৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য শাখা (ইউনিট-বি) থেকে মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করেছেন খুলনার মেধাবী ছাত্র রাফিদ হাসান। প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোল নম্বর ২৫১১৬৫৮৮ নিয়ে রাফিদ ৮২.২৫ স্কোর অর্জন করেছেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান পলাশ ও লিজা সুলতানার সন্তান।

রাফিদ হাসান তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের ছাপ রেখেছেন। তিনি দীঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে এবং বি এল কলেজ থেকে এইচএসসিতে বাণিজ্য বিভাগ থেকে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জনের পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। এর আগে তিনি তৃতীয় ও পঞ্চম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিলেন।উল্লেখ্য করোনার কারণে জেএসসি পরীক্ষা হয়নি।
রাফিদ হাসানের এই অসাধারণ অর্জন তাকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আইবিএ-তে (IBA) পড়ার সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫০টি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৫০টি মিলিয়ে স্নাতক পর্যায়ে মোট ২২০টি আসন রয়েছে। তীব্র প্রতিযোগিতামূলক এই ভর্তি যুদ্ধে রাফিদের এই বিজয় তার পরিবার ও বারাকপুর গ্রামবাসীর জন্য বয়ে এনেছে এক বিশাল গৌরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *