
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগিতায় প্রচারণায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত। তিনি বলেন, বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় ইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশব্যাপী হামলার ধরন (প্যাটার্ন) বিশ্লেষণ করলে দেখা যায়, একটি নির্দিষ্ট দলই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
এ সময় দলটির পক্ষ থেকে সাম্প্রতিক আটটি ঘটনা উল্লেখ করে সিইসি বরাবর অভিযোগ দেওয়া হয়।