বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করা হয়। এসময় পুলিশ কমিশনার তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদায়ী অতিথির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।