বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

অ্যাকশনধর্মী টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ আসছে শিগগিরই

বিনোদন প্রতিবেদক: / ১২০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নতুন ধাঁচের অ্যাকশন ও সামাজিক বার্তাভিত্তিক টেলিফিল্ম ‘অপরাধীর প্রতিশোধ’ নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শাহবাজ খান। সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিফিল্মটির অফিসিয়াল পোস্টার, যেখানে নগরজীবনের অস্থিরতা, সংঘাত ও প্রতিশোধের আবহ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।টেলিফিল্মটি পরিচালনা করেছেন শাহবাজ খান। এতে দেখা যাবে সমাজের অন্যায় ও অপরাধের বিরুদ্ধে একজন মানুষের লড়াইয়ের গল্প। পোস্টারে ব্যবহৃত স্লোগান— “কিছু লড়াই জয় করার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য”— টেলিফিল্মটির মূল বার্তাকেই তুলে ধরেছে।নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটিতে অ্যাকশন, থ্রিল ও আবেগঘন গল্পের সমন্বয় থাকবে। নগরকেন্দ্রিক গল্পে অপরাধজগতের নানা দিক এবং একজন মানুষের প্রতিশোধের যাত্রা তুলে ধরা হবে নাটকীয়ভাবে।টেলিফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহবাজ খান। চিত্রগ্রহণে ছিলেন সাজেদুর রহমান এবং সম্পাদনায় জাকির হোসেন। সংগীত পরিচালনা করেছেন ব্ল্যাক স্ক্রিন।নির্মাতা শাহবাজ খান বলেন, “দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি কাজ করার চেষ্টা করেছি। শুধু প্রতিশোধ নয়, এখানে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বার্তাও রয়েছে।”
শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *