শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকা ২ আসামী আটক

স্টাফ রিপোর্টার: / ১১১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

৩০ নভেম্বর ২০২৫ খুলনা আদালত চত্ত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।  র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ ইং রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার রুপসা থানাধীন আইচগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামি ১। মোঃ রেজাউল মুন্সী হৃদয়, পিতা: মোঃ ইমরান মুন্সী এবং ২। মোঃ আলিফ হোসেন নয়ন, পিতা: সাহাবুদ্দিন শেখ, উভয় সাং: আইচগাতি, থানা: রুপসা, খুলনাকে গ্রেফতার করে।
অভিযান পরিচালনার সময় উক্ত আসামিদ্বয় র‍্যাব সদস্যদের দেখতে পেয়ে তাদের উপর কুড়াল ও চাপাতি নিয়ে আক্রমণ চালায়। এসময় আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যবৃন্দ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আসামিদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকালে আসামিদের হেফাজত হতে ৭৯ (ঊনআশি) টি ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল, একটি দেশীয় কুড়াল ইত্যাদি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর উক্ত জোড়া খুনের মামলার অন্যতম আসামি মোঃ ইজাজুল হোসেন, পিতা: ফারুক হোসেন, সাং: আইচগাতি, থানা: রূপসা, খুলনাকে গ্রেফতার করে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি, খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *