শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোক্তা অধিকারের ০৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর খুলনা মহানগরীর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠান-কে মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিউটি লাউঞ্জ কে যথাযথ সেবা সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে চৌগাছা উপজেলার চৌগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে কৃষি বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেসার্স ব্লু বীজ ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শাখিলা উপজেলার সীমাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মোল্লা হোটেল কে খাদ্য পণ্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার কুশাবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জননী বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার চালতেতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইসলামিয়া স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা এবং আব্দুল্লাহ স্টোর কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শান্তিধাম মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স হক ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ১১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ১১হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে গাংনী উপজেলার গাংনী বাজার এলাকায় অভিযান চালিয়ে আকমল স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করে ১ লক্ষ টাকা, আমিন মিষ্টান্ন ভাণ্ডার কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা এবং মেসার্স এস এস ফার্মেসি কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে কচুয়া উপজেলার কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ঘোষ স্টোরকে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ ফার্মেসি কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
অভিযানে ১৪ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৬৮ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।