বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

আশার আলো রিভার ভিউ হলো বাংলাদেশের খুলনায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং পার্ক। ভৈরব নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত এই পার্কটি ভ্রমণ পিপাসুদের কাছে বেশ আকর্ষণীয়।এটি খুলনার খালিশপুরের চরেরহাট এলাকায় অবস্থিত।
এখানকার প্রধান আকর্ষণ নদীর তীরের শান্ত ও মনোরম পরিবেশ, বসার ব্যবস্থা, বাচ্চাদের নানা ধরনের রাইডের পাশাপাশি বোট চালানোর সুযোগ এবং নদীর দৃশ্য উপভোগ করার সুযোগ। পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে চায়ের স্টল,(কেটলি ওয়ালা) ক্যাফে (প্রশান্তি ক্যাফে)রয়েছে ফুসকা-চটপটির দোকান এবং সুন্দরভাবে সাজানো হাঁটার পথ রয়েছে।
খালিশপুরের চরেরহাট এলাকায় ভৈরব নদীর তীরে আগে থেকেই মানুষের যাতায়াত ছিল, কিন্তু নৌবাহিনীর উদ্যোগে এটিকে পরিকল্পিতভাবে সাজিয়ে একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে আশার আলো রিভার ভিউ নামে রূপান্তর করা হয়।
পার্কটি বর্তমানে প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।এখানে প্রতিদিন স্থানীয় মানুষ, পরিবার-পরিজন, শিশু-কিশোর এবং ভ্রমণপিপাসুরা এসে সময় কাটায় প্রকৃতির সান্নিধ্যে।