শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

ডিবি পুলিশ ও ছাত্রদলের পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই, গ্রেপ্তার ৪ যুবক, লুণ্ঠিত মালামাল উদ্ধার: কেএমপি

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

 

স্বাধীন বাংলা সংবাদ ডেক্স

প্রথমে ডিবি পুলিশের পরিচয়, এরপর ছাত্রদলের নাম ভাঙিয়ে অনলাইন জুয়ার অভিযোগ এনে চাঁদা দাবি। দাবিকৃত টাকা না পেয়ে মারধর ও ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েছে চার যুবক।

ঘটনাটি ঘটে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আন্দিরঘাট রোডে। বাসিন্দা ইখতিয়ার উদ্দিন সুমন ঢালীর বাসায় প্রবেশ করে চার যুবক নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়।

সুমন ঢালী জানান, তারা প্রথমে অনলাইন জুয়া চালানোর অভিযোগ তোলে এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আসামিরা নিজেদের ছাত্রদলের পরিচয় দিয়ে সুমনকে মারধর করে এবং তার উপর ভয়ভীতি সৃষ্টি করে।

পরে তারা দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সুমনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের ভেতর থেকে চার আসামিকে আটক করে এবং ৯৯৯-এ কল করে।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও সহায়তা করে। চারজনকে গ্রেফতার করে পুলিশ ঘটনাস্থল থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন:
১) মাসুদ রানা (২৩), খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র,
২) ফয়সাল মাহমুদ (২৪), বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র,
৩) সালাউদ্দিন (২৬), সুন্দরবন আদর্শ কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র,
৪) রিফাত পারভেজ রাফি (২১), সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র।

সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

ম্যানেজিং এডিটর: কণিকা
(স্বাধীন বাংলা সংবাদ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *