শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

দাওয়াতে ইসলামীর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাশনে জুলুস

তানভীর আলম স্বপন, খালিশপুর প্রতিনিধি / ৭৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

“নবীর প্রেমে হৃদয় ভরে, জুলুস চলে সবে মিলে,
ঈদে মিলাদুন্নবীর খুশি ছড়িয়ে পড়ুক প্রাণের নীড়ে।”

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খুলনায় দাওয়াতে ইসলামীর উদ্যোগে জাশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট, বুধবার, ১২ রবিউল আউয়াল উপলক্ষে সকাল ৮টায় খুলনার নিগরান মোহাম্মদ আলী আত্তার-এর দিকনির্দেশনায় প্রথমে খালিশপুর এলাকায় জুলুস অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিববাড়ি থেকে জাশনে জুলুসটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জুলুসে অংশগ্রহণকারী আশেকানে রাসূল (সা.)-দের কণ্ঠে নাতে রাসূল (সা.), দরুদ ও সালামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নগরীর পরিবেশ। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনের স্মরণে আয়োজিত এ জুলুসে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

“নবীর প্রেমে এক কাতারে, শান্তির বার্তা ঘরে ঘরে—
মিলাদুন্নবীর মহিমায়, মুখরিত আজ নগরপথ সুরে।”

এসময় দাওয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের আশেকানে রাসূল (সা.) ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জুলুসটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *