শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

খুলনার দিঘলিয়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে তাসিন শেখ (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ তাসিন উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়নের দেয়াড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা শেখ আসাদের পুত্র এবং স্থানীয় এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩ ফেব্রুয়ারি সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সময়ে তাসিন স্কুল থেকে বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। এরপর সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো হদিস মেলেনি। ছেলের কোনো সন্ধান না পেয়ে ৪ ফেব্রুয়ারি বুধবার দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পিতা শেখ আসাদ। জিডি নম্বর ২৩০।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় বর্তমানে তার পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি তাসিন শেখের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে ০১৭২৪৬১০৬১৭ অথবা ০১৯৬৪৪৩৬১৬০ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে পরিবারের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।