বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নগরীতে মোতালেব সিকদারকে গুলিবিদ্ধের ঘটনায়, আটক ২

প্রেস বিজ্ঞপ্তি: / ৭০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

২২ ডিসেম্বর ২০২৫ ইং খুলনা মহানগরীতে মোতালেব সিকদার (৪২)কে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে (২৬ ডিসেম্বর ২০২৫) র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীম (৩২), পিতা: শামসুল হক, মাতা: সালেহা বেগম, গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকে গ্রেফতার করে । ডি.কে শামীম উরফে ঢাকাইয়া শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় মাদক, দস্যুতা, বিশেষ ক্ষমতা আইন সহ মোট ০৭ (সাত) টি মামলা রয়েছে।

২। একই অভিযানে শামীমের অপর সহযোগী মাহাদিন (২১), পিতা: মৃত শেখ ইব্রাহিম, মাতা: তাসলিমা বেগম, গ্রাম: গোবরচাকা, থানা: সোনাডাঙা, জেলা: খুলনাকেও গ্রেফতার করা হয়। গুলি নিক্ষেপ এর ঘটনার সময়, বর্ণিত মাহাদিনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

৩। উল্লেখ যে, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির “মুক্তা হাউজ” নামক বাসার নিচ তালায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী মোঃ মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করে হত্যা চেষ্টা করেন। এ ঘটনায় মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে সোনাডাঙা মডেল থানায় মামলা দায়ের করেন।

৪। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে খুলনা মহানগরীর সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।৫। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব-৬ সূত্রে জানা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *