শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

নালায় পড়ে যাওয়া ৬ মাসের সেই শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

প্রতিবেদন: কণিকা

১৪ ঘণ্টা পর চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে যাওয়া ৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের কাপাসগোলা নবাব হোটেলের পাশের একটি নালায় শিশুসহ এক নারী পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নারীকে উদ্ধার করতে সক্ষম হলেও তার কোলে থাকা শিশুটি পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, “সন্ধ্যায় কিছু সময় ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। ওই সময় কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ছিলেন এক নারী ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান। রিকশাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা চালক ও নারীকে উদ্ধার করেন, কিন্তু শিশুটি তখন থেকেই নিখোঁজ ছিল।”

দীর্ঘ সময়ের চেষ্টার পর অবশেষে উদ্ধারকারীরা শিশুটির মরদেহ খুঁজে পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *