বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

বাগেরহাটে ছাত্রদলের  ভূমিকা স্মরণীয়-বরণীয়

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

 

অন্তরালে নিউজ ডেক্স:

দুই বছরের শিশু কন্যাকে কোলে নিয়ে বড় ছেলে আবু রায়হানকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছেন ঝুমা বেগম। স্বামী প্রবাসে, বাড়িতে কেউ নেই। তাই বাধ্য হয়েই ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেকে নিয়ে এসেছেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে। কিন্তু বিশাল পরীক্ষাকেন্দ্রে এসে কোথায় পরীক্ষা দিতে হবে, কোন রুমে বসতে হবে—সব মিলিয়ে দিশেহারা মা-ছেলে। ঠিক তখনই পাশে দাঁড়ায় বাগেরহাট জেলা ছাত্রদলের কয়েকজন সদস্য। ফল খোঁজা থেকে শুরু করে পরীক্ষার আসন খুঁজে দেওয়া—সবকিছুতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা। ঝুমা বেগম বলেন, আমি একা এতদূর আসতে ভয় পাচ্ছিলাম। এখানে এসে ছাত্রদলের ছেলেরা যে সাহায্য করেছে, তাতে সত্যিই কৃতজ্ঞ। অন্য এক অভিভাবক মাহফুজুর রহমান বলেন, প্রচণ্ড এই গরমে অসুস্থ বোধ হচ্ছিল। তখনই ছাত্রদলের সদস্যরা এসে আমাকে স্যালাইন ও পানি খাওয়ায় এবং নিরাপদ স্থানে অবস্থান করায়। এই উদ্যোগগুলো যদি সব জায়গায় হয়, তাহলে পরীক্ষার্থীদের অনেক উপকার হয়। রাজনীতির এমন মানবিক রূপ খুবই প্রয়োজন। শুধু ঝুমা বেগম বা মাহফুজুর রহমানের ঘটনাই নয়, এ রকম বহু শিক্ষার্থী ও অভিভাবককে পরীক্ষার দিনে সহযোগিতা করছে বাগেরহাট জেলা ছাত্রদল। কারও দেরি হয়ে গেলে ছাত্রদলের সদস্যরা বাইক সার্ভিস দিয়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিচ্ছেন। পরীক্ষাকেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে ‘ছাত্রদলের মানবিক বুথ’, যেখানে কলম, স্যালাইন ও পানির ব্যবস্থা রাখা হয়েছে। একই ব্যবস্থা দেখা গেছে সরকারি বালিকা বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট ও কালিমালিয়া মাদ্রাসার সামনেও। পরীক্ষার্থী আবু রায়হান বলেন, হলে ঢোকার আগে খুব চিন্তায় ছিলাম, কিন্তু ভাইয়েরা যেভাবে সাহায্য করল, সেটা মনে থাকবে সারাজীবন। তারা আমার বড় ভাইয়ের জায়গাটা পূরণ করে দিয়েছেন। আরেক পরীক্ষার্থী তানজিলা আক্তার জানায়, আমার কলম পড়ে গিয়েছিল, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাই। এমনটা কখনো কল্পনাও করিনি। একজন শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আজকে আমার কলম হারিয়ে ফেলেছিলাম। একজন ভাইয়া এগিয়ে এসে সঙ্গে সঙ্গে কলম দিয়ে দিলেন। এমন সহযোগিতা আগে কখনো পাইনি। খুব ভালো লাগছে। আরেক পরীক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, গরমে অসুস্থ লাগছিল। একজন আপু এসে স্যালাইন দিলেন। খেয়ে ভালো লাগছে। ছাত্রদলের এই উদ্যোগ খুবই ভালো। আরেকজন পরীক্ষার্থী রিয়াদ বলেন, আমার বাসা অনেক দূরে। ছাত্রদলের ভাইয়েরা আমাকে বাইকে করে নিয়ে এসেছে। না হলে হয়তো পরীক্ষাই মিস করতাম। অভিভাবক হাসিনা বেগম বলেন, প্রথমে ভাবছিলাম, রাজনৈতিক লোকজন, ভয় পাচ্ছিলাম। কিন্তু পরে দেখি তারা কতটা আন্তরিকভাবে সাহায্য করছে! স্যালাইন, পানি, কলম সবকিছুই পাচ্ছি। সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষক নেতা মো. খালেকুজ্জামান বলেন, ছাত্ররাজনীতি যদি এমন মানবিক উদ্যোগে সক্রিয় থাকে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। ছাত্রদলের এই কার্যক্রম অন্যদের জন্যও অনুকরণীয়। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার, ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে এবং তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত। এদিকে, সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, আর এই পরীক্ষার প্রথম দিনেই একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে সামনে এসেছে বাগেরহাট জেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন। বাগেরহাট জেলা ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, রাজনীতি মানেই দেশ ও জনগণের সেবা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা ও মেধার রাজনীতির আদর্শ স্থপতি। আমরা তাঁরই আদর্শে গড়া জিয়ার সৈনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই ক্ষুদ্র প্রয়াস ছোট ভাই-বোনদের সেবা ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। তারেক রহমান ঘোষিত ‘পরিবর্তনের ৩১ দফা’ জনগণের কাছে পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্যোগ সফল করতে পাশে ছিলেন আমাদের প্রিয় অভিভাবক বকুল ভাই ও তালিম ভাই। সবসময় ভালো কাজে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগানোর জন্য তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। জয় হোক দেশপ্রেমের, জয় হোক গণতন্ত্রের। এইচএসসি পরীক্ষার দিনগুলোতে ছাত্রদলের এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। তারা বলছেন, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তি জোগায় এবং পরীক্ষার সময় সবার পাশে দাঁড়ানোর এক দৃষ্টান্ত হয়ে থাকবে। এবছর বাগেরহাটে মোট ৫১ টি কেন্দ্র রয়েছে, মোট পরীক্ষার্থী রয়েছে ১৮ হাজার ২৭৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *