বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

বাগেরহাটে ঠাকুর দিঘীর কুমিরের গালে কুকুর, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ / ১১৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) এর মাজার-সংলগ্ন ঠাকুর দিঘীর (খাঞ্জেলি দিঘী) ঘাট থেকে কুমিরের একটি কুকুর নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে নানা দাবি ছড়িয়ে পড়লেও স্থানীয়দের ভাষ্য ঘটনাটি পরিকল্পিত নয়, বরং সম্পূর্ণ দুর্ঘটনা।

ঘটনার পর থেকে মাজার এলাকায় দর্শনার্থীদের মধ্যে কৌতূহল বাড়লেও, অনেকেই সামাজিক মাধ্যমে দেখা তথ্যকে সত্য ধরে নিচ্ছেন। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাদ্য হিসেবে পানিতে ফেলে দেওয়া হয়েছে, এমনকি কারও কারও অভিযোগ কুকুরটির পা বেঁধে দেওয়া হয়েছিল। তবে এসব দাবির সত্যতা মেলেনি।

মাজারের খাদেম, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দৌড়ে ঘাটের দিকে চলে যায়।

মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি পাশের দিঘিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়, বলেন তিনি। এ ঘটনায় আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। পরে মৃত কুকুরটিকে উদ্ধার করে দীঘির একপাশে বালুচাপা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি আগে থেকেই অসুস্থ ও আক্রমণাত্মক ছিল। এটি কয়েকজন মানুষকে কামড়ানোর পাশাপাশি কিছু গৃহপালিত প্রাণীকেও আক্রমণ করে। স্থানীয়দের তাড়ায় সেটি দিঘির দিকে গিয়ে পড়ে।

মাজারসংলগ্ন এক দোকানি জানান, কুকুরটি একটি শিশুকেও কামড় দেয়। পরে সেটি পানিতে পড়ে গেলে কুমিরটি ধরে নেয়। এখন সামাজিক মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বলেন তিনি।

স্থানীয় যুবক মেহেদী হাসান তপু বলেন, দীর্ঘদিন ধরে দিঘির কুমিরটি মানুষের সঙ্গে কিছুটা অভ্যস্ত হলেও এটি একটি বন্য প্রাণী। হঠাৎ সামনে কিছু পড়লে কুমির আক্রমণ করতেই পারে। তখন পানিতে নেমে উদ্ধার করতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল,বলেন তিনি।

মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটি মাত্র কুমির রয়েছে। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে ২০০৫ সালে ভারত থেকে নতুন কুমির এনে এখানে অবমুক্ত করা হয়।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাচাই ছাড়া কিছু প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

ভাইরাল ভিডিওটি বাস্তব ঘটনার অংশ হলেও, সেটিকে ঘিরে ছড়ানো অনেক তথ্য অতিরঞ্জিত বা ভিত্তিহীন। সংশ্লিষ্টদের মতে, এটি ছিল আকস্মিক একটি দুর্ঘটনা ইচ্ছাকৃত কোনো ঘটনা নয়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *