শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি / ৪৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আজ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সম্পাদক মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো, মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলাম প্রমুখ।
বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল বাসস’কে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *