শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ ডেস্ক

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপিলিটন পুলিশের রমনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো: ইয়াসিন আহম্মেদ সান ।

আজ বুধবার ১৬ এপ্রিল রাত ২:১৫ ঘটিকায় রাজধানীর সেগুনবাগিচা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রাতে মগবাজার ফ্লাইওভার এর ওপর বাংলামোটরের দিকে যাওয়ার অংশে দুইজন দুষ্কৃতকারী কর্তৃক ল্যাম্প পোস্টের তার কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

থানা সূত্রে আরো জানা যায়, ঘটনাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার চুরির সাথে জড়িত ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদান চোর । সে মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরিসহ একাধিক তার চুরির ঘটনা সংঘটিত করেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানা ও তেজগাওঁ থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত তার চুরির ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *