শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬

বাগেরহাট প্রতিনিধি: / ৫৭ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।

গ্রেপ্তার দুজন হলেন—রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)। এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মৎস্যঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ইতু ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *