শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২৫ই জুলাই ২০২৬ তারিখ, দুপুর ১৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামি * মোঃ মামুন (২২),* পিতা: শহিদুল ইসলাম, সাং: ফুলবাড়ী গেট, এবং * মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৫),* পিতা: সেলিম পাটোয়ারী সাং: পশ্চিম সেনপাড়া, উভয় থানা: দৌলতপুর, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।