শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড, লবণচরা থানাধীন, মোল্লাপাড়া শিপইয়ার্ড এলাকায়, মোহাম্মাদ মুসা এর বাড়ীতে, স্থানীয় যুবদল নেতা আশিক ও আনোয়ার গ্যাং, প্রথমে নগদ ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতা আশিক ও আনোয়ার হোসেনের দলবল নিয়ে, জ্বোরপূর্বক ভুক্তভোগীর নিজ বাড়ীতে, বসতবাড়ী নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং পরবর্তীতে ২ লক্ষ টাকা চাঁদাদাবী করে। ভুক্তভোগী মুসার স্বাক্ষাৎকারে তিনি স্বাধীন বাংলা সংবাদের প্রতিবেদককে বলেন, ৫ আগষ্টের পরবর্তী সময় থেকেই, আশিক ও আনোয়ার গ্যাং এলাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজী করে আসছে। তিনি আরও বলেন, আমার নিজের জমিতে চলমান বসতবাড়ী নির্মাণের জন্য আশিক ও আনোয়ার গ্যাং প্রথমে ৫ লক্ষ টাকা চাঁদার দাবী করে। আমি তা অসীকার করলে, তারা আমার বাড়ীতে এসে, নির্মাণ কাজ বন্ধ করে দেই এবং চাঁদা না দিলে আমাকে প্রাণে ফেলারও হুমকি প্রদান করে।