বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

চিতলমারীতে সৌন্দয্যবর্ধন সূর্যমুখী ভোজ্যতেলের চাহিদা মেটাচ্ছে।

রিপোর্টারের নাম / ১২৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী :
মাঠ জুড়ে হলুদ ফুলের সমাহার চোখ জুড়াতে আসছেন ফুলপ্রেমী দর্শনার্থী। আর এ দৃশ্যের দেখা মিলছে বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর উত্তর পাড়া কৃষিমাঠে। এখানে সৌন্দয্যবর্ধন সূর্যমুখীর চাষ হয়েছে। শিবপুর, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, সন্তোষপুর, চরবানিয়ারীসহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রতিনিয়ত বাড়ছে সূর্যমুখীর চাষ।

কম সময় আর স্বল্প খরজে ভালো লাভ হওয়ায় চাষীরাও বেশ খুশি। ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীর বীজের অনেক চাহিদা রয়েছে। সয়াবিন তেলের থেকেও সূর্যমুখীর তেল বেশি পুষ্টিগুণসম্পন্ন। সেকারনে আর্থিকভাবে লাভজনক হওয়ায় এর চাহিদা দিনদিন বাড়ছে।
মাঠ পরিদর্শন কালে দেখা মেলে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠশ্রেণীর শিক্ষার্থী তামান্না হকের (১২) সাথে। তিনি জানান, সূর্য্যমুখী সৌন্দয্যের প্রতীক, দেখতে যেমন সুন্দর এর বীজের তেলও অনুরুপ সুন্দর এবং পিওর; এর হলুদ পাপড়ী মানুষকে আকৃষ্টকরে। এছাড়া ফুল ও ডাল-পালা জালানী হিসেবে ব্যবহার হয়।

স্থানীয় কামরুজ্জামান বলেন সূর্য্যমুখী অর্থকারী ফসল সূর্যমূখী চাষে বিঘা প্রতি খরজ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। সামান্য রাসায়নিক সার এবং সেচ দিতে হয়। নভেম্বরে বীজ বপনের পর ৯৫ দিনের মধ্যে তোলা যায়। প্রতি বিঘা জমি থেকে উৎপাদিত বীজ থেকে ১৮ থেকে ২০ হাজার টাকা ঘরে আসে।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, উপজেলা কৃষি অফিস থেকে এ বীজ সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, আর্থিক লাভের পাশা-পাশি সৌন্দর্য্য বর্ধন এই সূর্য্যমুখী গাছ। এর তেলের মান ভালো এবং অর্থকারি ফসল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *