বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

যশোর বাঘারপাড়া থানাধীন জয়রামপুর এলাকা হতে ১৪ টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

স্টাফ রিপোর্টার: / ১১৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, নাশকতাকারী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, সময় রাত ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় জনৈক মোঃ জামাল সরদার তার নিজ বসতবাড়ীতে হাত বোমা সদৃশ ককটেল সহ বিস্ফোরক দ্রব্যাদি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ইং ২৯/১২/২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ জামাল সরদার (৫০), পিতা- মোঃ জলিল সরদার, মাতা- মোছাঃ জবেদা বেগম, সাং-জয়রামপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোরকে গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪ (চৌদ্দ) টি ককটেল বোমাসহ দেশীয় অস্ত্র (ধারালো কুড়াল ও ছুরি) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ জামাল সরদার (৫০) এর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *