শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

অত্যাধুনিক সুবিধা নিয়ে বাজারে আসছে Apache RR 310

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

অটোমোবাইল রিপোর্ট: স্বাধীন বাংলা সংবাদ

নতুন সব আধুনিক ফিচার আর স্টাইলিশ লুকে বাইকপ্রেমীদের মন জয় করতে বাজারে আসছে TVS-এর ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Apache RR 310। আগের ভার্সনের তুলনায় এবার অনেক উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে এই বাইকে, যার ফলে এটি আরও বেশি রাইড ফ্রেন্ডলি হয়ে উঠেছে।

পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার
এই বাইকটিতে রয়েছে পরিবেশবান্ধব OBD-2B সিস্টেম, যা পরিবেশদূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

ইঞ্জিন ও পারফরমেন্স
Apache RR 310-এ রয়েছে ৩২১ সিসির সিঙ্গল-সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৯,৯০০ RPM-এ ৩৮ হর্সপাওয়ার শক্তি এবং ৭,৯০০ RPM-এ ২৯ NM টর্ক উৎপাদনে সক্ষম। বাইকটিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। মাইলেজ ৩৪-৪০ কিমি/লিটার পর্যন্ত, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৪ কিমি।

আধুনিক ফিচার ও নিয়ন্ত্রণ প্রযুক্তি
নতুন এই মডেলে যুক্ত হয়েছে আরও কিছু আকর্ষণীয় ফিচার—

লঞ্চ কন্ট্রোল টেকনোলজি, যা বাইকটিকে দ্রুত গতি তুলতে সহায়তা করে

Cornering Drag Torque প্রযুক্তি, যা কর্নারিংয়ের সময় বাইককে আরও বেশি নিয়ন্ত্রণে রাখে

সিকুয়েনশিয়াল টার্ন ইন্ডিকেটরস, যা বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুক

Quickshifter, যার ফলে ক্লাচ ছাড়াই গিয়ার পরিবর্তন করা যাবে এবং আরও স্মুথ রাইডের অভিজ্ঞতা মিলবে

কালার ও দাম
বাইকটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে—

রেসিং রেড

বম্বার গ্রে

সেপাং ব্লু

ভারতের বাজারে বাইকটির দাম শুরু হয়েছে ২ লাখ ৭৮ হাজার রুপি (এক্স-শোরুম)। তবে বাংলাদেশে এলে বাইকটির সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *