বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

আজিজ শেখ হত্যাকান্ডে জড়িত আসামী হালিম গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: / ৮৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

গত ১ মার্চ ২০২৬ তারিখ রাত্র ২১.০০ ঘটিকার সময় ভিকটিম আব্দুল আজিজ শেখ (৩৫) নিরালা কাচা বাজারের দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসেই প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপাই এবং পিস্তল দিয়ে গুলি করে পিছন দিক থেকে পালিয়ে যায়। অতঃপর ভিকটিম আব্দুল আজিজ শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ ২০২৬ তারিখ রাতে মৃত্যুবরণ করে। তৎপ্রেক্ষিতে ভিকটিমের পিতার এজাহারের ভিত্তিতে খুলনা সদর থানার মামলা নং-৪, তারিখ-০৫/০৩/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে খুলনা থানা পুলিশ ও রুপসা থানা পুলিশের সহায়তায় ১১ মার্চ ২০২৬ তারিখ ১৭:০০ ঘটিকায় খুলনা জেলার রুপসা থানাধীন তালিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকান্ডে জড়িত আসামী হালিম (৪২), পিতা-সোবহান মিস্ত্রী, সাং-বাগমারা ব্রিজের গোড়াই, থানা-খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করা হয়। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকা অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *