বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

আজ ভারতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা 

সংবাদ ডেক্স: / ১০৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন।

২০২৪-এর ৫ অগস্ট থেকে দিল্লিতে (New Delhi) রয়েছেন বাংলাদেশের (Bangladesh) সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা (Bangladesh Ex PM Sheikh Hasina)। দেশ ছাড়া আর কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। হোয়াইটস অ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মত একাধিক প্লাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের (Awami League) ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না।‌

এছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনও অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ (Sheikh Hasina Virtual Speech) দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং হাসিনার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন। কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলেই দলীয় সূত্রে খবর। তবে অনেকেই আশা করছেন ২৩ জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যাবে। ২০২৪ এর ৫ অগস্ট দেশ ছাড়া পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি। ‌

দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেসক্লাবস। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার অফিসে সন্ধ্যায় বাংলাদেশের চলতি পরিস্থিতি নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। তাৎপর্যপূর্ণ হল, আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh EX PM Sheikh Hasina) বলে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *