বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

আলফাডাঙ্গায় সাত দিনেও সন্ধান নেই ৭ বছরের শিশু রওজার অজানা

নিজস্ব প্রতিবেদক: / ৫৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজের সাত দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি ৭ বছরের শিশু মিম্মাতুন রওজা-র। একমাত্র কন্যার কোনো খোঁজ না পেয়ে শোক আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিখোঁজ শিশুর স্বজনদের বাড়ি। জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের দক্ষিণ মালা গ্রামের বাসিন্দা আলী আশরাফ নান্নু খানের নাতনী রওজা গত ২৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নানা বাড়ির পাশের রাস্তার সাইডে খেলছিল। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রওজার বাবা মো. রুবেল হোসেন (৪০)—পিতা: চুন্নু মোল্যা, মাতা: হেনা বেগম, স্থায়ী ঠিকানা: তেতুল বাড়ি, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ এবং বর্তমান ঠিকানা: বড়া পারুলিয়া, পারুলিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ—বাদী হয়ে ২৪ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। জিডি নম্বর: ১১১৩। নিখোঁজ শিশুর পরিচয় নাম: মিম্মাতুন রওজা বয়স: ৬ বছর গায়ের রং: শ্যামলা উচ্চতা: প্রায় ৩ ফুট ৪ ইঞ্চি পোশাক: লাল/খয়েরি রঙের ফ্রক বিশেষ চিহ্ন: নিচের পাটির সামনের একটি দাঁত ভাঙা রওজাকে ফিরে পেতে পরিবার ও স্বজনদের খোঁজাখুঁজি এখনো অব্যাহত রয়েছে। শিশুটির সন্ধান পেলে ০১৯১৫২২৮৩০০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজের সাত দিন পার হলেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন রওজার মা নওরিন বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার কোমলমতি মামনি আজ সাত দিন ধরে কোথায় আছে, কেমন আছে—কিছুই জানি না। ওকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আপনারা আমার প্রাণপাখিটাকে ফিরিয়ে এনে দিন।” এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, “নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে দেশের সকল জেলা ও থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। রওজার সন্ধান পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।” এদিকে, শিশুটির নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *