বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

আ.লীগ মাঠে নেই, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন মনে হচ্ছে: মেজর (অব.) হাফিজ

স্টাফ রিপোর্টার: / ৭২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় এবারের নির্বাচন কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, “এবারের নির্বাচন আমার কাছে প্রতিযোগিতামূলক মনে হচ্ছে না। অনেক প্রার্থী আছেন, যাদের নাম-পরিচয় সাধারণ মানুষ জানেই না। আগে নির্বাচনে প্রতিপক্ষ কারা—তা সবাই চিনত। কিন্তু এখন আওয়ামী লীগ না থাকায় সেই শূন্যতা কাজে লাগিয়ে অনেক নতুন মুখ নির্বাচনে অংশ নিচ্ছেন।”

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ভোলার লালমোহনে নিজ বাসভবনে চ্যানেল২৪ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে অনেকেই উচ্চকক্ষের দিকে নজর দিচ্ছেন, যেখানে মাত্র এক লাখ ভোট পেলেই নির্বাচিত হওয়া সম্ভব। তার মতে, বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের উচ্চকক্ষ ব্যবস্থা বিলাসিতা ছাড়া আর কিছু নয় এবং এর বাস্তব কোনো প্রয়োজন নেই।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। সরকার এমন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে চারটি প্রশ্নের উত্তর কেবল ‘হ্যাঁ’ বা ‘না’-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। সেখানে ভিন্নমত বা বিকল্প উত্তর দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, বর্তমান পুলিশ বাহিনী এখনো আওয়ামী লীগের প্রভাবমুক্ত হয়নি। তার দাবি, পুলিশের একটি বড় অংশ শেখ হাসিনার সময়কার কাঠামোর মধ্যেই রয়ে গেছে। তিনি বলেন, “আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো, তাহলে দেড় বছরের মধ্যেই আমি ৪০ হাজার সদস্যের একটি শক্তিশালী ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারতাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *