বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

উজিরপুরে দুই সন্তানকে ফেলে নিখোঁজ মা: হতবিহ্বল স্বামী, এলাকায় চাঞ্চল্য

এ এইচ অনিক, স্টাফ রিপোর্টার: / ৯৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল গ্রামে অবুঝ দুই সন্তানকে ফেলে এক গৃহবধূর লাপাত্তা হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু সন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হন লিমা আক্তার (২৫)। ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামের মো. গিয়াসউদ্দিন হাওলাদার (পান্নু)-এর ছেলে মো. মামুন হাওলাদারের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাহ্মন্দিয়া গ্রামের মো. ইউনুস হাওলাদারের মেয়ে লিমা আক্তারের ২০১৪ সালে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তাসকিন (৭) ও জিদান (৩) নামে দুই পুত্র সন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরকীয়ার জেরে লিমা আক্তার তার দুই সন্তানকে অরক্ষিত অবস্থায় রেখে পালিয়ে গেছেন। কয়েকদিন আগে টিকটক ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বলেও পরিবারের সদস্যরা জানান।

নিখোঁজ হওয়ার পর দুই শিশুসহ অত্যন্ত বিপাকে পড়েছেন স্বামী মামুন হাওলাদার। তিনি বলেন, “আমি এখন সন্তান দু’টিকে নিয়ে খুবই অসহায়। স্ত্রী কোথায় আছে কোনো খোঁজ পাচ্ছি না।”

এদিকে এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই শিশু দুটি এভাবে মায়ের স্নেহ ও অভিভাবকত্ব থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবার অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *