বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

এক রাতের খরচে ৪ রাত থাকতে দিচ্ছে সি পার্ল হোটেল

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসরে এক রাতের সমপরিমাণ পেমেন্ট করলেই ৪ রাত থাকার সুযোগ দিচ্ছে সি পার্ল হোটেল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা উপলক্ষ্যে শুরু হওয়া এ অফার চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিষয়ে সি পার্লের মার্কেটিং কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার কাজী মো. তাজীবুল হক বলেন, এ অফারটি মেলাকে সামনে রেখে দেওয়া হয়েছে। সুপিরিয়র কিং টুইন রুম ১৯ হাজার ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে। অফারটি শুধুমাত্র রমজান মাসজুড়ে পাওয়া যাবে।

তিনি বলেন, এ প্যাকেজে বিলাসবহুল রুম, বুফে ব্রেকফাস্ট, আনলিমিটেড সুইমিংপুল এক্সেস, ফ্রি ইন্টারনেটসহ আরও অনেক সুবিধা রয়েছে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি। আজ থেকে শুরু হওয়া এ মেলা ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলায় ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *