শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু

রিপোর্টারের নাম / ৮৯ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থান–কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।”

ডিএমপি কমিশনার জানান, গুলিবর্ষণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও র‌্যাব একযোগে অভিযান চালাচ্ছে। “সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।

শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনও রিকশায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে এবং একাধিক টিম মাঠে রয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ বলেন, “তার মাথায় গুলি লেগেছে। অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি গভীর কোমায় আছেন।”

গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢামেকে ছুটে যান জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতাল গেট এলাকায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন জুলাই আন্দোলনের সংগঠকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *