বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সংবাদ ডেক্স
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল ২০২৫ তারিখ রাতে দৌলতপুর থানা পুলিশ নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ফেন্সিডিলসহ আটক করেছে।
আটককৃত ব্যক্তি হলেন আজাদুল শেখ @ আজাদ (৩৭)। তিনি খুলনা জেলার খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা, পিতা- মৃত আবু বক্কর শেখ।
অভিযানকালে তার কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আজাদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কেএমপি জানায়, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা মহানগর পুলিশ নগরবাসীর সহায়তায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে বদ্ধপরিকর।