শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন

সরদার সাইদী হাসান বাবু, স্টাফ রিপোর্টার: / ১৯৩ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং শনিবার সকালে একই দিনে আনুষ্ঠানিক ভাবে নতুন অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎস বমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন,পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাড,মেহেদী ইনছার। দুই বছর মেয়াদী ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মোঃ মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন বরুন কান্তি মন্ডল,গোলাম কিবরিয়া তুহিন,মোঃ শাহনেওয়াজ, মোঃ কামরুল ইসলাম,মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন,মনিরা বেগম।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মোঃ সাব্বির আহম্মদ, মোঃ মাসুম বিল্লাহ,মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হোসেন ও মোঃ আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সেলিম রেজা ও মোঃ রোমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
এছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ইরানী পারভীন।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রফিকুল ইসলাম সুজন, মোঃ আতিকুল গোলদার, মোঃ মাহফুজুর রহমান, মোঃ সবুজ খান,মোঃ আব্দুর রউফ,বাবু অধিকারী, মোঃ আল আমিন,মোঃ ইদ্রিস আলী ও অলি আমিন হক। পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করার পরে কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সভাপতি মহিদুল ইসলাম (শাহীন)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *