বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

খুলনার দৌলতপুর থানার যুবদল নেতা রাশিকুল আনাম রাসু হত্যা/কান্ডে জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামের এক যুবককে গ্রেফ/তার করেছে নগর গোয়েন্দা পু/লিশ। আজ বুধবার রাতে তাকে দিঘলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। দিঘলিয়ার সেনহাটি এলাকার মো. শামছুল আলমের ছেলে ইসমাঈল হোসেনের নামে বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলার সন্ধান পেয়েছে পুলিশ।
গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে রাসুকে গু০লি করে হত্যা করে সন্ত্রাসীরা।