বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

স্টাফ রিপোর্টার: / ৮০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মোসা. তনিমা ওরফে তন্বী নামে এক নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক তন্বী দলটির অঙ্গসংগঠন ‘যুবশক্তি’র নেত্রী।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি বাড়িতে গুলিবিদ্ধ হন মোতালেব। তিনি এনসিপির শ্রমিক সংগঠন ‘শ্রমিকশক্তি’র কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনাটি ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। বেলা ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পুলিশের ধারণা, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন।’

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তন্বী পলাতক ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোসা, ৫টি বিদেশি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউস’-এর দিকে যাচ্ছেন। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *