বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

খুলনার ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে আজ রোববার (৩ মে) দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজ গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি বৈশাখী মেলা, অন্তঃকক্ষ ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন। তিনি বক্তব্যে বলেন, দক্ষিণবঙ্গের শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য এই কলেজ একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পাঞ্চল ঘিরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে এবং এখানকার শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা অপরিহার্য।” এ সময় তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সোহরবা হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়ার আহ্বায়ক মোঃ বায়েজীদ হোসাইন এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সীসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন কলেজ ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।