বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

প্রেস বিজ্ঞপ্তি: / ৪৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ই জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ১৪:৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুস এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোঃ আলীম হোসেন আকাশ (৪০), পিতা: মোঃ মীর সোহরাব হোসেন, সাং: মিস্ত্রিপাড়া খাল রোড, থানা: সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করে
মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ রাতে অজ্ঞাতনামা কে বা কারা মামলার ভিকটিম আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়। বিষয়টি খুলনা সদর থানা পুলিশ জানতে পেরে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *