শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: / ৬৮ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোঃ সুমন হোসেন মোড়ল (৩০), মোঃ ইমরান শেখ (৩৩) ও মোঃ রাজিবুল ইসলাম (২৯)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ৪০ পিস, গাঁজা ৩৫০ গ্রাম, ৪টি মোবাইল ফোন, ২৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৩,২০০ টাকা জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রধান আসামিকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ৩০ দিন সশ্রম কারাদণ্ডসহ জরিমানা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, নৌবাহিনীর এমন নিয়মিত অভিযানে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *