বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রুপসার জাবুসায় জাকজমকপূর্ণ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: জাবুসা ইয়াং বয়েজ চ্যাম্পিয়ন রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ’র গণসংযোগ বিএনপি নেতা জাফর ইকবালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, বোমারু মিজানকে আটকের দাবি সুন্দরবনে ২১ জেলে অপহৃত, চার দিনেও মেলেনি সন্ধান চাবির আঘাতে ক্ষতিগ্রস্ত ভ্যান চালকের চক্ষু; বিএনপি নেতার সেচ্ছাচারিতা, বিচারের দাবীতে স্থানীয় জনগণের মানববন্ধন উপকূলের মানুষের জীবন চলে বাঘ কুমিরের আর প্রকৃতির সাথে যুদ্ধ করে রামপালে আহাদ হত্যা মামলা, ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক করেছে এসআরবি-৬ খুলনাঞ্চলে পাটকাঠি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকরা সোলাদানায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পির মতবিনিময়
নোটিশ :
স্বাধীন বাংলা সংবাদে প্রতিনিধি নিয়োগ চলছে , আমাদের ওয়েব সাইট পরিক্ষা মূলক সম্প্রচার করা হচ্ছে...01711439614

চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: / ৭৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, পদ্মা সেতু না বানিয়ে সে অর্থ ইরিগেশনে ব্যয় করলে চালের দাম পাঁচ টাকা কমে যেতো। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, ‘এ কথা আমি ভোলায় বলেছিলাম, সেসময় ভোলার লোক আমার ওপরে এত বেশি ক্ষিপ্ত হয়েগেছিলো যে, আমাকের ভুয়া বলে মিছিল করে, স্লোগান দিয়ে, আমার গাড়ির সামনে লোকজন শুয়ে পড়েছিল। আমি যেটা বিশ্বাস করি, সেটা বলি। ব্রিজ বানাবে একটা ২২ হাজার কোটি না ৪০ হাজার কোটি টাকা খরচ করে। এই টাকা ইরিগেশনে ভালো ব্যবহার করা যাবে। আমার যদি পদ্মা ব্রিজ না বানিয়ে ওই টাকা দিয়ে যদি ইরিগেশনে ব্যয় করতাম, তাহলে চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজকে ২০ টাকা চালের দাম বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। আমার অর্থনীতিতে কী লাভ হয়েছে?’

তিনি বলেন, ‘আমরা যদি ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে না পারি তাহলে এ ব্যয় অর্থনীতির জন্য বোঝা। তাই আপনারা যাই দাবি করবেন যে সরকারি আসুক না কেন। এ দাবির মূল উদ্দেশ্য হতে হবে ব্যয়ের উদ্বৃত্ত। যদি না হয় তাহলে আপনি নাগরিক হিসেবে ঠকে যাবেন। এই যে এতগুলো ল্যান্ডপোর্ট বানিয়েছে বাংলাদেশের অধিকাংশ ল্যান্ডপোর্টের কোনো ব্যবহার নেই। যদিও এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। তবে এসব ল্যান্ডপোর্টে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিছু বন্ধ করা হয়েছে আর কিছু বন্ধ করা যাচ্ছে না। কারণ ৯০ ভাগের উপরে খরচ করে ফেলেছে।’ তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জামালপুরে মির্জা আজম এক কোটি টাকায় টেক্সটাইল মিলের কাজ শুরু করেছিলো। শুধু ল্যান্ডফিলের কাজ করেছিলো এর মধ্যেই সেটি আমরা বন্ধ করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *